পদ্মা সেতু হয়ে বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

সংবাদ থেকে
পাবনা: কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান। প্রথমবারের মতো সম্পূর্ণ বিকল্প পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরে পৌঁছায়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পারমাণবিক জ্বালানিবাহী লরী তিনটি প্রকল্প এলাকার পৌঁছেছে।
এবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার না করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাকশীর লালন শাহ সেতু হয়ে রূপপুর প্রকল্পে পৌঁছায় গাড়িবহর। এর আগে ইউরেনিয়াম পরিবহনে এই বিকল্প রুট ব্যবহার করা হয়নি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



