কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগারে গলায় গামছা পেঁচিয়ে গতকাল এক হাজতি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, বিকেলে কারাগারের শৌচাগারের দরজার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন হাজতি রাজু।
বিষয়টি টের পেয়ে দায়িত্বরত কারারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। গতকাল […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



