৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

তিন যুগেও নির্মিত হয়নি সেতু, প্রতিশ্রুতির ভারে নুয়ে পড়েছে সাহেবের চরবাসী

সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে

একটি ছোট সেতুর অভাবে তিন যুগেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের হাজীবাড়ী এলাকার হাজারো মানুষ। ব্রহ্মপুত্র নদের শাখা খালের ওপর একটি সেতু নির্মাণের জোরালো দাবি দীর্ঘদিনের হলেও আজও তা বাস্তবায়িত হয়নি। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি, সরকারি কর্মকর্তাদের মাপজোক এবং গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশের পরও মেলেনি কোনো স্থায়ী সমাধান।

​স্থানীয় সূত্রে জানা যায়, সাহেবের চর হাজীবাড়ী প্রান্তের খালের ওপারে রয়েছে প্রায় ৫০০ একর উর্বর আবাদি জমি। এসব জমিতে উৎপাদিত সোনালী ফসল ঘরে তুলতে প্রতিদিনই কৃষকদের চরম ভোগান্তির শিকার হতে হয়। বছরের বিভিন্ন সময়ে কখনো বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয়, আবার বর্ষায় পানির উচ্চতা বেড়ে গেলে বুকসমান পানি পেরিয়ে যাতায়াত করতে হয়।

​এতে কৃষকদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও পড়তে হয় মারাত্মক বিপাকে। অনেক সময় পানিতে ভিজে নষ্ট হয় কোমলমতি শিক্ষার্থীদের বই-খাতা ও পরনের পোশাক।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর