তিন যুগেও নির্মিত হয়নি সেতু, প্রতিশ্রুতির ভারে নুয়ে পড়েছে সাহেবের চরবাসী

সংবাদ থেকে
একটি ছোট সেতুর অভাবে তিন যুগেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের হাজীবাড়ী এলাকার হাজারো মানুষ। ব্রহ্মপুত্র নদের শাখা খালের ওপর একটি সেতু নির্মাণের জোরালো দাবি দীর্ঘদিনের হলেও আজও তা বাস্তবায়িত হয়নি। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি, সরকারি কর্মকর্তাদের মাপজোক এবং গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশের পরও মেলেনি কোনো স্থায়ী সমাধান।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহেবের চর হাজীবাড়ী প্রান্তের খালের ওপারে রয়েছে প্রায় ৫০০ একর উর্বর আবাদি জমি। এসব জমিতে উৎপাদিত সোনালী ফসল ঘরে তুলতে প্রতিদিনই কৃষকদের চরম ভোগান্তির শিকার হতে হয়। বছরের বিভিন্ন সময়ে কখনো বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয়, আবার বর্ষায় পানির উচ্চতা বেড়ে গেলে বুকসমান পানি পেরিয়ে যাতায়াত করতে হয়।
এতে কৃষকদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও পড়তে হয় মারাত্মক বিপাকে। অনেক সময় পানিতে ভিজে নষ্ট হয় কোমলমতি শিক্ষার্থীদের বই-খাতা ও পরনের পোশাক।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗