১২ অক্টোবর বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অনশনের ঘোষণা

সংবাদ থেকে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ডিপি ওয়ার্ল্ড কিংবা দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। দাবি আদায়ে আগামী ১২ অক্টোবর সকাল ১১টায় অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম বন্দর ভবন সংলগ্ন পোর্ট রেস্টুরেন্ট গেইট এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন, সমন্বয়ক হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, তপন দত্ত, তসলিম হোসেন সেলিম, মো. আব্দুল্লাহ আল মামুন ও আল কাদেরী জয় ছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


