আ.লীগকে জনগণ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ থেকে
চট্টগ্রাম: স্বৈরাচারী ও গণহত্যাকারী আওয়ামী লীগকে দেশের মানুষ আর কোনোদিন রাজনীতি করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যেটি ফ্যাসিবাদ-পরবর্তী হয়েছে। এই নির্বাচনের আগে এবং আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বীনের পক্ষে, দেশের পক্ষে এবং ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী অবৈধ সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ জারি রেখেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় হুজুর আমিরে হেফাজত হযরত মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী। তার পূর্বে যারা দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে আপনারা জানেন হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী, আমাদের মুরুব্বি।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗