হরমুজ প্রণালীতে তেলবাহী ২ ট্যাংকারে আগুন, দাবি ইরানের
Source: Mymensingh Pratidin / International

সংবাদ থেকে
হরমুজ প্রণালীতে তেলবাহী দু’টি ট্যাংকারে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর এক দিন আগে হরমুজ প্রণালীতে আরও পাঁচটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার দাবি করেছিল তেহরান।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
Original report: Mymensingh Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗