জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

সংবাদ থেকে
চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কাস্টমার কেয়ার থেকে পিন পরিবর্তন করে অ্যাকাউন্ট থেকে ৯০ হাজার ১৫ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদিরসহ ৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন ভুক্তভোগী এশিয়াটিক কটন মিলসের কর্মী মোহাম্মদ করিম মোল্লা।
গত ২৪ অক্টোবর রাতে মোবাইল হারানোর পর ২৫ অক্টোবর পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। ২৬ অক্টোবর নতুন সিম তুলে অ্যাকাউন্টে ঢুকতে না পেরে হেল্পলাইনে যোগাযোগ করলে জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়।
ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় করা এই মামলার আবেদনে ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ আমলে নিয়ে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
