8 November 2026, 00:01 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কাপ্তাইয়ের দেবতাছড়িতে ১০ম কঠিন চীবর দানোৎসব

Source: Pahar Barta / Bangladesh

সংবাদ থেকে

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১০ম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) বিহার প্রাঙ্গণে আয়োজিত এ দানোৎসবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ব্যাপক সমাগম ঘটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ ক্ষেমিন্দা মহাথের। প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারের মহাসংঘনায়ক রাজ নিকায় মার্গের অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের। প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু)।

এতে কাপ্তাই উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ, বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক, দায়ক-দায়িকা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। ধর্মীয় আনুষ্ঠানিকতার শুরুতে পঞ্চশীল গ্রহণ ও মঙ্গলাচরণ অনুষ্ঠিত হয়। পরে পরিত্রাণ পাঠ, পুষ্পপূজা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, কল্পতরু দান, সংঘদান, ধর্মদেশনা ও পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। এ সময় পুণ্যার্থীরা ভিক্ষুসংঘের উদ্দেশ্যে কঠিন চীবরসহ নানা দানীয় সামগ্রী উৎসর্গ করেন।

Original report: Pahar Barta

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending