৬ নভেম্বর ২০২৬, ১৯:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মেহেরপুরে ইজতেমায় মুসল্লিদের ঢল, জুমার নামাজে অংশ নিলেন হাজারো মানুষ

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

মেহেরপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় মুসল্লিদের ঢল নেমেছে। আজ শুক্রবার সকাল থেকেই মেহেরপুর সরকারি কলেজ মাঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি সমবেত হন। তাবলীগ জামাতের আয়োজনে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এ ইজতেমা আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

আজ শুক্রবার দুপুরে ইজতেমা মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এতে হাজারো মুসল্লি অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহা. আবদুল্লাহ আল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইজতেমা মাঠে মুসল্লিদের জন্য এলাকাভিত্তিক আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা সেখানে অবস্থান করছেন। শুক্রবার দিনভর মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। আগামীকাল আখেরি মোনাজাতে অংশ নিতে আরও মুসল্লি আসবেন বলে আশা করছেন আয়োজকরা।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর