কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ নির্দেশনা

সংবাদ থেকে
দেশের কারাগারগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিতে সাত দফা নির্দেশনার আলোকে একাধিক পদক্ষেপ নিয়েছে কারা অধিদফতর।
পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে— লকআপের পরবর্তী কার্যক্রমের ওপর কঠোর নিয়ন্ত্রণ; সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি; দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা; দায়িত্ব পালনে অবহেলাকারী কর্মীদের পুনঃপ্রশিক্ষণ; প্রতিকূল আবহাওয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আকস্মিক পরিদর্শনের মাধ্যমে নিয়মিত তদারকি করা।
কারাগারে কর্তব্যে পালনে অবহেলা, শৃঙ্খলাহীনতা ও বিদ্যমান নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ না করার কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি এবং সংশোধনাগারগুলোর সার্বিক ব্যবস্থাপনা ব্যাহত হতে পারে এমন আশাঙ্কা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

