ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫
Source: Sarabangla / Health

সংবাদ থেকে
ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৫ জন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৫৩৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৭৫ জন, ঢাকা বিভাগে ৭২১ জন, খুলনা বিভাগে ১৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন এবং রংপুর বিভাগে ৪৩ জন রোগী রয়েছেন।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗