8 November 2026, 00:14 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

হাসান দাপটের পর ব্যাটিং অস্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

Source: Sarabangla / Sports

সংবাদ থেকে

দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশি পেসার হাসান মাহমুদ আজ বল হাতে আরেক ইতিহাস গড়েছেন। একাই ৬ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়েছেন। তবে অন্য বোলাররা সেভাবে সঙ্গ দিতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস সাড়ে তিনশ ছাড়িয়ে যায়। পরে বাংলাদেশের ব্যাটিংটাও ভালো হয়নি।

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ৩৫৬ রানে। যাতে বাংলাদেশ এখনো ২৬৮ রানে পিছিয়ে, হাতে আছে ৭ উইকেট। আউট হয়েছেন নাঈম হাসান, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।

নাঈম হাসানের নাম শুনে হয়ত অবাক হচ্ছেন! বিষয়টা হলো- ফিল্ডিংয়ের সময় বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম অনিক পায়ে চোট পান। পরে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। ফলে ব্যাটিংয়ে নামতে পারেননি সাদমান। ফলে তার জায়গায় ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে ব্যাট করতে নামেন স্পিনার নাঈম হাাসান। দুজনের একজনও অবশ্য সুবিধা করতে পারেননি।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending