কুষ্টিয়ার এমপি আমির হামজার নারীঘটিত ভিডিও-অডিও হাতে এসেছে : রাশেদ খান
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
জামায়াত দলীয় এমপি আমীর হামজার আপত্তিকর ভিডিও-অডিও উপদেষ্টা রাশেদ খানের হাতে, ফাঁস করলেন অডিও!
জামায়াতদলীয় সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাঁর ব্যক্তিগত কথোপকথনের অডিও প্রকাশ করে এক ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান।
রাশেদ খান তাঁর পোস্টে দাবি করেন, আমির হামজার নারীঘটিত বিষয় নিয়ে কিছু অডিও ও ভিডিও তাঁর হাতে এসেছে এবং তিনি সেগুলোর সত্যতা যাচাই করেছেন। একই সঙ্গে পোস্টে আমির হামজার কথোপকথনের একটি অংশ তুলে ধরেছেন। সেখানে তাঁকে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে গিয়ে হাত-পা ধরে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায় বলে দাবি করা হয়েছে।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗