৬ নভেম্বর ২০২৬, ২২:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ঝিনাইদহে ব্যতিক্রমী পাঠশালা; মাঠেই তাদের পাঠশালা, কৃষাণ-কৃষাণীরাই শিক্ষার্থী

সূত্র: Meherpur Pratidin / শিক্ষা

সংবাদ থেকে

ঝিনাইদহে ব্যতিক্রমী পাঠশালা ‘মাঠই তাদের শ্রেণিকক্ষ, কৃষাণ-কৃষাণীরাই শিক্ষার্থী।’ হাতে বই-খাতা, চোখেমুখে নতুন কিছু শেখার আগ্রহ। কেউ শিখছেন নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল, কেউবা পুষ্টিবাগান গড়ে তোলার পদ্ধতি।

আবার কেউ শিখছেন অল্প খরচে অধিক ফলন পাওয়ার আধুনিক প্রযুক্তি। এমনই ব্যতিক্রমী আয়োজন‘পার্টনার ফিল্ড স্কুল’। যেখানে প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নেই চার দেয়ালের শ্রেণিকক্ষ,নেই বয়সের কোনো বাধা। অভিজ্ঞতার সঙ্গে নতুন জ্ঞানের সমন্বয়ে কৃষিকে আরও আধুনিক,পুষ্টিসমৃদ্ধ ও পরিবেশবান্ধব করে তুলতেই এ উদ্যোগ।

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামে এমন আয়োজন করে সদর উপজেলা কৃষি অফিস। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাসুদ রানা,পাগলাকানায় ইউনিয়নের বানিয়াকান্দর ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহানারা খাতুন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী প্রান্তিক কৃষক ও কৃষাণীরা। পাঠদানের পাশাপাশি চলে প্রশ্নোত্তর,আলোচনা ও হাতে-কলমে শেখার কার্যক্রম। প্রশিক্ষকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কৃষক-কৃষাণীরা তুলে ধরেন নিজেদের দীর্ঘদিনের অভিজ্ঞতা। ভুল হলে সংশোধন,আর সঠিক উত্তরে বাড়ে শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর