২০ হাজার টাকায় বিক্রি হলো সাড়ে ১৮ কেজির বাঘাইড়
Source: Jamalpur News24 / Bangladesh

সংবাদ থেকে
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহাদুরাবাদ সরদারপাড়া বাজারে মাছটি বিক্রির জন্য আনা হলে স্থানীয়রা ভিড় জোন। পরে স্থানীয় কয়েকজন ক্রেতা মিলে মাছটি ২০ হাজার টাকায় কিনে নেন।
চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার এলাকার যমুনা নদীতে মাছটি জালে পান জেলে আব্দুর রশীদ। তিনি জানান, মাছটি অনেক বড় হওয়ায় তাৎক্ষণিকভাবে একক কোনো ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় সুলতান মন্ডলসহ কয়েকজন মিলে মাছটি কিনে নেন এবং পরবর্তীতে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেন।
Original report: Jamalpur News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗