৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লালপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সূত্র: Silkcity News / অপরাধ

সংবাদ থেকে

নাটোরের লালপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আল আমিন লালপুর থানার বালিতিতা ইসলামপুর গ্রামের খাজেম উদ্দিনের ছেলে।

লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার সিআর মামলায় নাটোরের বিজ্ঞ জজ পারিবারিক আদালত আল আমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল ৫ নভেম্বর দিবাগত রাত দুই টার সময় গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ বালিতিতা ইসলামপুর গ্রামস্থ তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আল আমিনকে (৬ নভেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর