পুঠিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় উপজেলা পর্যায়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২) প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পুঠিয়া পি.এন. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




