রাজধানীর নতুন বাজারে বাসে আগুন
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: রাজধানীর বাড্ডায় নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে এ ঘটনা ঘটে।
জানা যায়, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর হঠাৎ এতে আগুন দেয় দুবৃত্তরা। তবে কে বা কারা এই আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


