৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

লাখাইয়ে নতুন ইউএনও সাবরিনা

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানকে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে লাখাই উপজেলার নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে সাবরিনা আক্তারকে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, লাখাইয়ের বর্তমান ইউএনও তারেক হাসানকে সিলেটের জকিগঞ্জ উপজেলায় পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউএনও সাবরিনা আক্তারকে লাখাই উপজেলায় পদায়ন করা হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের ৫ নভেম্বর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়। নতুন কর্মস্থলে পদায়নের পর সাবরিনা আক্তার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তাঁকে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা প্রয়োগের ক্ষমতা এবং সার্টিফিকেট অফিসারের দায়িত্ব পালনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তারেক হাসান ২০২৬ সালের ১ সেপ্টেম্বর লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। তাঁর এই বদলির মধ্য দিয়ে লাখাই উপজেলা প্রশাসনে নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হলো।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর