বাংলাদেশ পাঠাগার আন্দোলনের আত্মপ্রকাশ

সংবাদ থেকে
ঢাকা: প্রতিটি জনপদে পাঠাগার প্রতিষ্ঠা এবং প্রতিটি ঘরে পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’। দলনিরপেক্ষ, অলাভজনক ও স্বেচ্ছাসেবী এই গণসংগঠনটির প্রথম সম্মেলনের মাধ্যমে ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ও প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম আকাশ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য পাঠাগার আন্দোলনের সূচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠাভ্যাসই মানুষকে সত্যিকারের ইতিহাস জানতে এবং মনন গঠনে সহায়তা করতে পারে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗