রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে অগ্নিসংযোগ
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
রাজধানীর নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। বাসটিতে তখন কোনো যাত্রী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটির আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

