8 November 2026, 09:26 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের তালা ভেঙে কম্পিউটার ও নথি চুরি

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নতুন ভবনে চুরির ঘটনা ঘটেছে। ভবনের ৯টি অফিসের প্রতিটি কক্ষের তালা ভেঙে কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ সরকারি ডকুমেন্টসহ মাদারবোর্ড, হার্ডডিস্ক ও র‌্যামের মতো মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোরের দল। এতে প্রাথমিকভাবে ৩ থেকে ৪ লাখ টাকার যন্ত্রাংশ চুরির পাশাপাশি সরকারের বিপুল টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এ চুরির ঘটনা ঘটলেও শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ভবনের নিচতলার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বদরুদ্দিন নিজের অফিসে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করেন। পরে চুরির খবর পেয়ে ইউএনও আবদুর রহমান থানা পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শনে যান। চোরের দল প্রমাণের চিহ্ন মুছে ফেলতে অফিসের সবকটি সিসি ক্যামেরা নষ্ট করে এবং মনিটরসহ চুরি করে নিয়ে যায়। চুরির পর পিসির কভারগুলো পার্শ্ববর্তী পুরাতন আদালত ভবনের একটি কক্ষে ফেলে রেখে যাওয়া হয়।

উপজেলা পরিষদের প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত বিস্তৃত উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও ডিজিটাল সেন্টারসহ মোট ৯টি কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ নিয়ে থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending