বাঘায় নকল ফুড সাপ্লিমেন্ট তৈরির কারখানার মালামাল পুড়িয়ে ধ্বংস

সংবাদ থেকে
বাঘা প্রতিনিধি: বাঘায় মার্কিন ও জাপানি ব্র্যান্ডের ‘ফুড সাপ্লিমেন্ট’ তৈরির নকল কারখানার মালামাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার নেতৃত্বে ওষুধ প্রশাসন অধিদপ্তরের জেলা তত্ত্বাবধায়ক মেহেদি আফজাল পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে কারখানার তৈরি পণ্য, পণ্য তৈরির সরঞ্জাম, মালামাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, পণ্য তৈরির বোতলের গায়ে যুক্তরাজ্যে উৎপাদিত আর বিতরণকারী প্রতিষ্ঠান ময়মনসিংহের ভালুকা লেখা ছিল। আরেকটি গায়ে রয়েছে জাপানি কোম্পানির নাম আর উৎপাদনের সিরিয়ালে লেখা যুক্তরাষ্ট্রের নাম। এভাবে দেশি-বিদেশি নামীদামি ব্র্যান্ডের নামে নকল ফুড সাপ্লিমেন্ট (খাদ্য পরিপূরক ভিটামিন বা ওষুধ) তৈরির একটি কারখানায় গত বুধবার বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের বাঘা-আড়ানী সড়কের তেঁথুলিয়া ফায়ার সার্ভিসের সামনে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এর সঙ্গে কারখানা সিলগালা করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


