৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

গ্যাসের দামে নতুন চাপ, দিশেহারা রাজশাহীর গ্রাহকেরা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২২:২৭ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২২:২৭

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

গ্যাসের দামে নতুন চাপ, দিশেহারা রাজশাহীর গ্রাহকেরা

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: মাসের শুরুতেই আবারো দাম বেড়েছে বেসরকারি খাতের তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দফায় দফায় দাম বাড়ালেও নির্ধারিত দর কাগজ-কলমেই সীমাবদ্ধ রয়েছে। বাস্তবে বিইআরসির বেঁধে দেয়া দামের চেয়ে বেশি টাকা দিয়ে এলপিজি সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ ক্রেতারা। ফলে দেশের অন্য অঞ্চলের মতো রাজশাহী মহানগরীতেও রান্নার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন সর্বস্তরের মানুষ।

সম্প্রতি নগরীর কাদিরগঞ্জে অবস্থিত যমুনা গ্যাস ডিপোসহ বিভিন্ন খুচরা বাজারে গিয়ে গ্রাহকদের চরম অসন্তোষ দেখা যায়। দাম বৃদ্ধির কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় কম গ্যাস কিনছেন। এলপিজির এই দফায় দফায় মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। সংকট ও দাম বৃদ্ধির বিষয়ে বিইআরসি জানায়, গত সোমবার নতুন দাম ঘোষণা করা হয়, যা ওই দিন রাত ৮টা থেকে কার্যকর হয়েছে। সংস্থাটি গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছিল ১,৮৩৭ টাকা, যা বর্তমানে ২২৩ টাকা বাড়িয়ে করা হয়েছে ২,০৬০ টাকা। তবে বিইআরসির এই দাম নির্ধারণ বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিহীন। দেড় মাস ধরে বাজারে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছিল ২,২০০ থেকে ২,৩০০ টাকায়। বিইআরসি নতুন করে দাম আরও বাড়ানোর ফলে খুচরা বাজারে এই দর ২,৫০০ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রাজশাহী নগরীর বাসাবাড়ির ব্যবহারকারী এবং খাদ্য ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানান, সরকার দর বাড়ালেই বিক্রেতারা মুহূর্তের মধ্যে বাজার থেকে বাড়তি টাকা আদায় শুরু করেন। নগরীর একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, চাল, ডাল, ময়দাগুলির দাম আগেই বাড়তি ছিল; তার ওপর প্রতিনিয়ত গ্যাসের দাম বাড়ায় রেস্তোরাঁ ও চায়ের দোকান পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ছে। লোকসান এড়াতে হয় পণ্যের দাম বাড়াতে হবে, নয়তো ব্যবসা গুটিয়ে নিতে হবে। জাতীয় চিত্রও ভিন্ন নয়। রাজধানীর মিরপুর, আগারগাঁও ও খিলগাঁও এলাকার বাজারে ঘুরে দেখা গেছে একই চিত্র। সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, তিন-চারজনের পরিবারের পেছনে গ্যাস বাবদ খরচ এখন লাগামহীন। ১৮০০ টাকার দর যখন কাগজে-কলমে ছিল, তখনই কিনতে হতো ২২০০ থেকে ২৩০০ টাকায়। এখন সরকারি দাম দুই হাজার টাকা পার হওয়ায় খুচরা বাজারে তা আড়াই হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ