রাজশাহীতে বিভাগীয় বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘রাজশাহী বিভাগীয় বইমেলা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর রাজশাহী কালেক্টরেট মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রাজশাহী বিভাগীয় প্রশাসনের বাস্তবায়নে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এই বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক (মুখ্য আলোচক) হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মেলার সার্বিক সাফল্য তুলে ধরা হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗