15 November 2026, 05:19 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

লালপুরে আখের জমি থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে

নাটোরের লালপুরে পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে আখের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর নাটোর ক্যাম্প (সিপিসি-২) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এসআরবির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে একটি আখের জমিতে অভিযান চালায়। সেখানে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি বস্তা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়। পরে বিধি অনুযায়ী সেগুলো জব্দ করে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগাজিনের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending