লালপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
Source: Silkcity News / Crime

সংবাদ থেকে
নাটোরের লালপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আল আমিন লালপুর থানার বালিতিতা ইসলামপুর গ্রামের খাজেম উদ্দিনের ছেলে।
লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার সিআর মামলায় নাটোরের বিজ্ঞ জজ পারিবারিক আদালত আল আমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল ৫ নভেম্বর দিবাগত রাত দুই টার সময় গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ বালিতিতা ইসলামপুর গ্রামস্থ তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আল আমিন কে (৬ নভেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗