12 November 2026, 06:09 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সুনামগঞ্জে সংঘর্ষে নিহত ১, ৪০ বাড়িতে লুটপাটের অভিযোগ

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লায় জমির দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর প্রতিপক্ষের প্রায় ৪০টি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। বাড়ির পুরুষ সদস্যরা গ্রেফতারের ভয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর ফাঁকা বাড়িগুলোতে লুটপাট চালানো হয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। তাদের দাবি, ধান, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্র, কৃষিযন্ত্র, গবাদিপশু ও নৌকাসহ অন্তত অর্ধকোটি টাকার সম্পদ লুট করা হয়েছে।

গত ৩১ অক্টোবর শাল্লা উপজেলার নিজগাঁও গ্রামে জমির দখল নিয়ে রূপ মিয়া ও আজব আলীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে রূপ মিয়ার চাচাতো ভাই আব্দুল মান্নান নিহত হন। এরপর পুলিশের গ্রেফতারের ভয়ে আজব আলীর পক্ষের লোকজন গ্রাম ছেড়ে চলে যান। তাদের বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ, তিনদিনে আজব আলীর পক্ষের এলিম উদ্দিনসহ প্রায় ৪০টি বাড়ি থেকে ৬৫টি গরু, চাষাবাদের পাঁচটি পাওয়ারটিলার, দুইটি মোটরসাইকেল, পানি তোলার পাঁচটি মোটর, ডিজেলচালিত ২০টি ইঞ্জিন, দুইটি ধানমাড়াইকল, শতাধিক বস্তা বোরো বীজধান, প্রায় ৪০০ মণ বোরো ধান, দুইটি ফ্রিজ, ১২টি গ্যাসের চুলা ও সিলিন্ডার, নগদ ৫ লাখ টাকা এবং ৩ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। এ ছাড়া গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র ও হাঁড়িপাতিলও নিয়ে যাওয়া হয়েছে। পুরুষ সদস্যরা বাড়ির বাইরে থাকায় নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending