‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার?’

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ চিত্রনায়িকা পরীমনির গালিগালাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তবে পরিমনির পাশে দাঁড়িয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তসলিমা নাসরিন বলেন, ‘পরীমণি গালি দিয়েছে বলে দেশ তোলপাড়।
পুরুষের মুখে যে গালি শুনতে শুনতে কারও ভ্রু কুঁচকায় না, নারীর মুখে সেই গালি শুনলেই আঁতকে ওঠে সবাই। ‘মেয়ে হয়েও এমন নোংরা কথা!’ মেয়ে হলে কী করতে হবে? অপমান গিলে মুখে মধু মেখে বসে থাকতে হবে? গালি দেওয়ার অধিকারও কি পুরুষের একার?’ তিনি লেখেন, ‘পুরুষ শাসক বর্বর হতে পারে, নারী শাসকও পারে।
এর প্রমাণ আমরা পেয়েছি। পুরুষ নৃশংস হতে পারে, হত্যা করতে পারে, নারীও পারে। পুরুষ ষড়যন্ত্র করতে পারে, নারীও পারে। পুরুষ পরকীয়া করতে পারে, প্রতারণা করতে পারে, নারীও পারে। মানুষের ভালো গুণগুলোর মতো খারাপ গুণগুলোও কোনও একটি লিঙ্গের একচেটিয়া সম্পত্তি নয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗