7 November 2026, 11:54 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ডুমুরিয়ায় পানের বরজে গাঁজার ঝাড়, আটক -১

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় পানের বরজ থেকে বিশাল আকৃতির তিনঝাড় গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আরশনর গ্রামের হাসেম আলী সরদারের (৫৫) বরজ থেকে এ গাছগুলো উদ্ধার হয়। এ ঘটনায় পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামের বাসিন্দা হাসেম আলী সরদারের পানের বরজে বিশাল আকৃতির ৩টি গাঁজা গাছ রয়েছে। এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া থানা পুলিশের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে হাসেম আলী সরদারের পানের বরজ থেকে বিশাল আকৃতির ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছগুলো একেবারেই সতেজ, লম্বা ১২ ফুটের মতো এবং ওজন ৪৫ কেজি।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, গাজা গাছের বিষয়ে গোপন তথ্য পেয়ে ছিলাম। এরপর আরও খোজ খবর নিয়ে সত্যতা পাওয়া যায়। এক পর্যায়ে অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বরজের মালিক হাসেম আলী সরদারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending