যানজট কমাতে ছুটির সময় পাল্টাচ্ছে সিজিএস-আল হিদায়াহ, কিনছে স্কুলবাস
Source: Suprobhat Bangladesh / General

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরের স্কুলকেন্দ্রিক যানজট কমাতে ছুটির সময় শ্রেণিভেদে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম গ্রামার স্কুল (সিজিএস) ও আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমাতে স্কুলবাস কেনার উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠান দুটি।
বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঙ্গে এক বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানায় স্কুল দুটির প্রতিনিধিরা।
এর আগে স্কুল দুটির যানজট পরিস্থিতি পরিদর্শন করে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মপরিকল্পনা দিয়েছিল সিডিএ। পরে কয়েক দফা বৈঠকের ধারাবাহিকতায় এ ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হয়।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗