চুনারুঘাটে অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার গাদীশাল এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় কৃষিজমি থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়ায় আব্দুল জাহির (পিতা: আব্দুল গফুর), সাং-গাদীশালকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। এ ছাড়া ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলন না করার বিষয়ে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
Original report: Habiganj Express
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

