হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিদ্যুতের মামলার আসামি সেবুল গ্রেফতার
Source: Habiganj Express / Crime
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে বিদ্যুতের মামলার পরোয়ানাভুক্ত আসামি সেবুল মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর ওসির নির্দেশে এসআই ধ্রুবেশ চক্রবর্তী ও প্রদীপ রায় অভিযান চালিয়ে শ্মশানঘাট থেকে তাকে গ্রেফতার করেন। সে জালালাবাদ গ্রামের আব্দুল গণির পুত্র।
পুলিশ জানায়, বিদ্যুতের মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। এদিকে সেবুল জানায়, বিল পরিশোধের পরও পিডিবির কিছু অসাধু কর্মকর্তাদের কারণে এসব হয়েছে। ওসি জানান, শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Original report: Habiganj Express
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗