9 November 2026, 10:02 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের জয়রামপুর ও নিতাইরচক গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে নিতাইরচক গ্রামের নানু মিয়ার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় জয়রামপুর গ্রামের জালাল মিয়া জড়িত রয়েছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার স্থানীয় মুরুব্বিরা সালিশ বৈঠকের আয়োজন করেন।

তবে সকাল ১০টার দিকে দুই পক্ষের লোকজন সালিশে উপস্থিত না হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending