মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ, চালক আটক
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
পুলিশ জানায়, সারগুলো বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তল্লাশির সময় ট্রাক থেকে ৩০০ বস্তায় ১৫ টন ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দ করা এসব সারের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। […]
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗