জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মেহেরপুর জেলা বিএনপির পতাকা উত্তোলন
Source: Meherpur Pratidin / Politics

সংবাদ থেকে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
শনিবার সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন জাতীয় পতাকা এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান দলীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর খান ছাতু, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিরুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
