এআই নিয়ে শঙ্কা, বিশ্ব শেয়ারবাজারে ধস

সংবাদ থেকে
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয়ের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধসের প্রভাবে শুক্রবার এশিয়ান এবং ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন দেখা গেছে। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই খাতের বিনিয়োগের জোয়ারকে বাধাগ্রস্ত করতে পারে; এমন চলমান উদ্বেগের কারণেই এই ধসের সূচনা হয়।
এই ধসে শুক্রবার প্রযুক্তি-নির্ভর এশীয় সূচকগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ওয়াল স্ট্রিটে এক নজিরবিহীন ধসে বাজার মূলধনের প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলার স্রেফ হাওয়া হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার ‘কোসপি’ সূচক এবং জাপানের ‘নিক্কেই ২২৫’ সূচক ; উভয়ই ৬ শতাংশ পতন নিয়ে দিন শেষ করেছে। অন্যদিকে তাইওয়ানের বেঞ্চমার্ক ‘তায়েক্স’ সূচক ৪.৫ শতাংশ কমে বন্ধ হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗