উইকেট হারানোর চাপ সামলে হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি
সংবাদ থেকে
সিলেট টেস্টের তৃতীয় দিন ব্যাট হাতে কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সেশনে ২৯ ওভারে ১১৭ রান তুললেও ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। লাঞ্চ বিরতিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ২০৫ রান।
তবে সব প্রতিকূলতা সামলে দুর্দান্ত লড়াই করেছেন তাওহীদ হৃদয়। অসাধারণ ধৈর্য ও মানসিক দৃঢ়তায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। লাঞ্চ বিরতিতে ১০০ রানে অপরাজিত রয়েছেন হৃদয়। অন্য প্রান্তে ১ রান নিয়ে অপরাজিত আছেন তাইজুল ইসলাম।
এরপরও বাংলাদেশের অবস্থান বেশ নাজুক। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ১৫১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। চোটের কারণে সাদমান ইসলামের আর ব্যাট করতে নামার সম্ভাবনা কম। ফলে কার্যত বাংলাদেশের ৮ উইকেটের পতন ঘটেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
