চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি
Source: Dainik Purbokone / International

সংবাদ থেকে
ভারতের বর্তমানে বাংলাদেশের অংশ চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে। চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার হারানোর কারণেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন সীমিত হয়েছে বলেও তিনি দাবি করেন।
শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিতর্কিত মন্তব্য করেন ঝাড়খন্ডের গোড্ডা আসনের এই লোকসভা সদস্য।
ভূখণ্ড পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে দুবে বলেন, চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট, যেগুলো আপনারা পাকিস্তানকে উপহার হিসেবে দিয়েছিলেন, সেগুলো ফিরিয়ে নেওয়ার সময় এখন এসেছে। তিনি আরও বলেন, এসব ভূখণ্ড ফিরে এলেই কেবল ভারতের সার্বিক উন্নয়ন সম্ভব হবে।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗