10 November 2026, 04:16 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে

Source: Dainik Purbanchal / Bangladesh

সংবাদ থেকে

সদর থানা জামায়াতের রুকন সম্মেলনে মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের অধিকার রক্ষা, দুর্নীতি-চাঁদাবাজমুক্ত সমাজ গঠন এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে খুলনা অঞ্চলে জামায়াতে ইসলামীর আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। রুকন ভাইদের নিজ নিজ অবস্থান থেকে দাওয়াতি কাজের পরিধি আরও বাড়াতে হবে। তিনি বলেন, সংগঠনের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করতে হবে। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পরামর্শের ভিত্তিতে সংগঠনের কাজ পরিচালনা করলে আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের সাথে থাকবে। জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে (রুকন) হতে হবে অসহায় নিপীড়িত মানুষের সেবা এবং দেশের যেকোনো বিপদে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

গতকাল শুক্রবার সকালে নগরীর আল-ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Original report: Dainik Purbanchal

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending