বাঁধে বাঁকবদলের তোড়জোড়

সংবাদ থেকে
দ্বীপকন্যা সন্দ্বীপের ৫৬২ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে ২০৫ কোটি টাকার কাজ পায় মেসার্স বিশ্বাস বিল্ডার্স। প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলাম (দুলাল) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। পৌনে তিন বছরে প্রতিষ্ঠানটি প্রকল্পের কাজ করেছে নামেমাত্র। ২-৩ শতাংশ। প্রতিষ্ঠানটির তিন অংশের কাজ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
বিশ্বাস বিল্ডার্স ছাড়াও আওয়ামী লীগ ঘরানার আরেক ঠিকাদার মেসার্স ই-ইঞ্জিনিয়ারিং নামে আরেক প্রতিষ্ঠানের চার প্যাকেজের কাজ বাতিল করা হয়। এটি সাইফ পাওয়ার টেকের সহযোগী প্রতিষ্ঠান বলে জানান সংশ্লিষ্ট পাউবোর প্রকৌশলী। ই-ইঞ্জিনিয়ারিং প্রকল্পে চারটি প্যাকেজে ১১১ কোটি ৭৭ লাখ টাকার কাজ পায়। প্রতিষ্ঠানটিও কাজ করেছে নামেমাত্র। দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের ৭ প্যাকেজের কার্যাদেশ বাতিল করে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) খ ম জুলফিকার তারেক পূর্বকোণকে বলেন, ‘দীর্ঘদিন ধরে কাজ না করায় ৭ প্যাকেজের কাজ বাতিল করে নতুনভাবে দরপত্র আহ্বানকরা হয়েছে। যেসব ঠিকাদার এখনও কাজ শুরু করেনি বা কাজের অগ্রগতি খুবই কম পর্যায়ক্রমে সেসব ঠিকাদারের কাজ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗