দামুড়হুদার জয়রামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সংবাদ থেকে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম, কর্মময় জীবন ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান তুলে ধরে আলোচনা করা হয়। এ উপলক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗