তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
তরুণ প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং দেশপ্রেম জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেছেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
তিনি বলেন, আগামীর প্রজন্ম তরুণ সমাজকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে জানাতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। তরুণদের মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ সম্ভব।
শনিবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗