৭ নভেম্বর ২০২৬, ১৬:১৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে : আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

সূত্র: Mymensingh Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে হবে। এ জন্য স্কুল ও কলেজ পর্যায়ে বিশেষ ক্লাসের আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

প্রধান অতিথি বলেন, বিগত ১৭ বছর ধরে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ৭ নভেম্বরের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তৎকালীন স্বৈরাচারী শাসনামলে বইপুস্তক থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব, স্বাধীনতার ঘোষণা, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবসহ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো মুছে ফেলা হয়েছিল।

মূল প্রতিবেদন: Mymensingh Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর