খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশি মদসহ মাদক কারবারি আটক
Source: Dainik Jahan / Crime

সংবাদ থেকে
নেত্রকোনার হাওর অঞ্চলের খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশি মদসহ তপু রবি দাস (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (০৭ নভেম্বর ২০২৬) খালিয়াজুরী সদর ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক তপু রবি দাস খালিয়াজুরী সদর ইউনিয়নের খালিয়াজুরী গ্রামের নয়াপাড়ার শংকর রবি দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তপু রবি দাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ২০ লিটার দেশি মদভর্তি ৩৯ বোতলসহ তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
Original report: Dainik Jahan
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗