‘আমাদের মধ্যে কিছু গুপ্ত আছে, তারা সময়ের সঙ্গে রং বদলায়’: চবি উপাচার্য
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
‘অনেকে আমাদের দুর্বল করতে চায়। আমাদের মধ্যে যে গুপ্ত নেই, এমন নয়। কিছু গুপ্ত তো থাকেই, তারা বিভিন্ন সময়ে রং বদলায়।’ নিজেদের মধ্যে এমন ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
শনিবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, কাউকে কোনো কাজ করানোর বা কোনো দায়িত্ব দেওয়ার প্রয়োজন হলে পাঁচজনের মধ্যে তিনজন এসে আপত্তি জানান। তাঁরা বলেন, ‘ও তো অমুক ছিল, ও তো অমুকের কাছে এরকম ছিল।’ এ ধরনের বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗