ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু
Source: Dainik Jahan / Health

সংবাদ থেকে
দিনাজপুরের ঘোড়াঘাটে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি এবং মশা নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর ও এর আশপাশের এলাকায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ডেঙ্গু মশার হাত থেকে বাঁচতে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে বিশেষ সতর্কতামূলক বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক আবদুল আল মামুন কাওসার শেখ।
Original report: Dainik Jahan
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗