গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে
গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন, অবসরকালীন ও মুঠোফোন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাদের সাইকেল সরবরাহের সময়সীমা কমানো এবং নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়াতে প্রতিটি ইউনিয়নে আরও দু’জন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।
৭ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন,গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন সাড়ে সাত হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১০ হাজার এবং গ্রাম পুলিশ প্রধানের বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।
Original report: Chandpur Times
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗