রাজধানীর উত্তর বাড্ডায় হাঁড়ি পাতিল নিয়ে বিক্ষোভ মিছিল

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর। এতে দলটির নারী নেতাকর্মীরা হাঁড়ি-পাতিল নিয়ে অংশ নেন। সিলিন্ডারের কাট-আউট নিয়ে বিক্ষোভ করেন তারা। খালি সিলিন্ডার রেখে সমাবেশ করে বিক্ষোভ দেখায় জামায়াত।
বৃহস্পতিবার রাজধানীর উত্তর বাড্ডায় এ বিক্ষোভ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, দুই বছর তেল-গ্যাসের দাম বৃদ্ধি না করার ওয়াদা দিয়ে ক্ষমতায় আসা বিএনপি আট মাসে গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে ৭০০ টাকা। এক হাজার ৩০০ টাকার গ্যাসের দাম দুই হাজার টাকা হয়েছে।
সেলিম উদ্দিন বলেন, মানুষের আয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেল, বিদ্যুত, গ্যাসের দাম বাড়ছে। কিন্তু মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না। দেশের জনগণকে অস্তিত্বসংকট ও অনিরাপত্তার মধ্যে রেখে উন্নয়নের ফানুস উড়ানো যাবে না। কৃষক ও শ্রমিক ও মা বোনদের মুখে হাসি ফোটাতে হবে এবং আয় ব্যয়ের সামর্থ্যের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সবকিছু রাখতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



